সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
- Update Time : ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতির ঘটনায় ৩ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাক্ষনগাঁও ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র এমামুল হোসেন (২৯), পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মাসুক মিয়ার পুত্র রফু মিয়া উরফে শিপু (৩৫) ও বিশ্বনাথ উপজেলার ছত্রিশ রমজানপুর গ্রামের রইছ আলীর পুত্র আছমান আলী (৩৫)।
সোমবার রাতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাটলি ইউনিয়নের এরালিয়া বাজার সংলগ্ন হাওর থেকে তাদেরকে গ্রেফতার করেন। ১৭এপ্রিল মঙ্গলবার গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে, গত ১২ এপ্রিল একদল সশস্ত্র ডাকাত উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাম্মন গাঁও গ্রামের লন্ডন প্রবাসী আকমল হোসেনের ঘরে ডুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ সাড়ে ২৭ লাখ টাকার মালামাল লুট করে এবং পাশের সৌদিআরব প্রবাসী আবুল বসরের ঘরে হানা দিয়ে আরো প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেনের পিতা মো: আবুল হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকারী জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আটককৃত ৩ জনই কুখ্যাত ডাকাত এবং ইয়াবা ব্যবসায়ী। মঙ্গলবার গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।




























