০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ১০:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি নজরুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাম্মনগাও-ইসলামপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে।
জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, গ্রেফতারকৃত একাধিক ডাকাতি মামলার আসামি নজরুল ইসলামকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।



























