সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মসজিদের গেইট নিয়ে সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ২
- Update Time : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে মসজিদের গেইট নির্ণাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ দু পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে। সুত্রে জানায়, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল নোয়াগাঁও গ্রামের হারুন মিয়া ও সাবরু মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে মসজিদের গেইট নির্ণান নিয়ে বিরোধ চলছিল। ২৪ আগস্ট বৃহস্পতিবার দু পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে কয়েক রাউন্ড গুলি বিনিময় করেছে উভয় পক্ষ। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি হারুণ রশীদ চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং উভয় পক্ষের ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল হক খানের পক্ষে আকলুল মিয়া (৩৩) ও হারুন মিয়ার পক্ষে জগন্নাথপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান (২৮)। সংঘর্ষে আহত তজমুল খান (৩৬), সিরাজুল ইসলাম খান (৬০), ও তোফাজ্জুল খান (৩০), মজমিল খান (৩৮) কে হাসপাতালে ভর্তি করা হয়।



























