সৈয়দপুর যুব পরিষদ, সিলেটের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৪:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুরের ছাত্র ও যুব সমাজের ঐকের বন্ধন সৈয়দপুর যুব পরিষদ, সিলেটের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।
সিলেটে বসবাসরত জগন্নাথপুরের সৈয়দপুরের ছাত্র ও যুব সমাজের ঐক্যের বন্ধন সৈয়দপুর যুব পরিষদ,সিলেট-এর ২০১৮-২০১৯ সালের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান রবিবার সিলেট জিন্দাবাজার একটি অভিজাত রেষ্টুরেন্টে-এ সংগঠনের সমন্বয়কারী মো: আবু তারেকের সভাপতিত্ব ও উপ-সমন্বয়কারী অর্থ সৈয়দ রাকিব আহমদ, উপ- সমন্বয়কারী দপ্তর সৈয়দ সাকির-এর যৌথ পরিচালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন কার্যকারী কমিটির সদস্য সৈয়দ আলমগীর গাজী। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কল্যানে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সমন্বয়কারী মাওলানা মুসাদ্দিক আহমদ, সাবেক সমন্বয়কারী মির্জা আবুল বরাত, সাবেক সমন্বয়কারী সৈয়দ সফিকুল ইসলাম, সাবেক সমন্বয়কারী মিজান কোরেশী, সাবেক উপ-সমন্বয়কারী অর্থ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সাবেক উপ- সমন্বয়কারী দপ্তর সৈয়দ মুহাদ্দিস আলী, সাবেক উপ- সমন্বয়কারী দপ্তর মো: রাসেল, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ দিদার, সৈয়দ হাফিজুর, সৈয়দ মুরাদ, সৈয়দ সাকাল আবদিন, সৈয়দ আমিন হক, হাফেজ সৈয়দ আলমগীর গাজী, সৈয়দ জুনেদ, সৈয়দ শিপু প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাবেক উপ-সমন্বয়কারী অর্থ মরহুম সৈয়দ ফরহাদ আহমদ, সদস্য মরহুম মো: দিলদার, সদস্য মরহুম আরকান সৈয়দের অাত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সমাপ্তি হয়।





























