সৈয়দপুরে হাফিজ মাওঃ ফুজায়েল আহমদ রহঃ স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ১২:২৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুরের বিশিষ্ট আলেমেদ্বীন জামেয়া দারুল হাদিস সৈয়দপুরের নাযিমে তা’লিমাত ও মোহাদ্দিস, জামেয়া সৈয়দপুর বায়তুল ফালাহ মসজিদ ও শাহ সৈয়দ শামছুদ্দীন রহঃ জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব শায়খ হাফিজ মাওলানা সৈয়দ ফুজায়েল আহমদ রহঃ এর ইছালে ছোওয়াব উপলক্ষ্যে হাফিজ সোসাইটি সৈয়দপুর এর উদ্যোগে ৪ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শিব্বির আহমদের পরিচালনায়, অশ্রুশিক্ত সংক্ষিপ্ত অভিব্যক্ত প্রকাশ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
দোয়া মাহফিলে অশ্রুঝরা হৃদয়ে কান্নাময় কন্ঠে মোনাজাত করেন সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতীব হযরতের দীর্ঘদিনের সাথী শায়খুল হাদিস মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অালেমেদ্বীন হযরত মাওলানা সৈয়দ আব্দুন নুর, বিশিষ্ট মুরুব্বি হাজি সৈয়দ মদচ্ছির আলী মাজন, সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম, মাওলানা সৈয়দ ফয়জুল হক, লন্ডন প্রবাসী মাওলানা শেখ জাকারিয়া, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা সৈয়দ হাম্মাদ আহমদ, মাওলানা সৈয়দ দ্বীনুল হক, মাওলানা সৈয়দ ছানাওর আলী, মাওলানা সৈয়দ তহুর অাহমদ তৈয়ফুর, মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা সৈয়দ নঈম আহমদ, মাওলানা সৈয়দ রশীদ আহমদ, মাওলানা মুফতি সৈয়দ শামীম অাহমদ, হাফিজ সৈয়দ আবছার আহমদ, হাফিজ মাওলানা নব্বির অাহমদ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সৈয়দ মারজান ফেদাউর, মরহুমের বড় ছেলে হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, হাফিজ আব্দুল বাছির, হাফিজ মাওলানা সৈয়দ অাসজদ অাহমদ, মাওলানা সৈয়দ শরিফ অাহমদ, মাওলানা সোলাইমান অাহমদ, হাফিজ সৈয়দ মনির আহমদ, মরহুমের ২য় ছেলে হাফিজ সৈয়দ হাবিব অাহমদ, কিউ. এম. তোফায়েল অাহমদ, সৈয়দ গুলজার অাহমদ, প্রমুখ।





























