সৈয়দপুরে মাগুরা প্রিমিয়ার লীগ-২০১৮ সিজন সিক্স আসরের জমকালো ফাইনাল টুর্নামেন্ট সম্পন্ন
- Update Time : ১১:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুরে মাগুরা প্রিমিয়ার লীগ-২০১৮ সিজন সিক্স আসরের জমকালো ফাইনাল টুর্নামেন্ট সম্পন্ন।
উপজেলার সৈয়দপুরে মাগুরা প্রিমিয়ার লীগ-২০১৮ সিজন সিক্স আসরের জমকালো ফাইনাল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সৈয়দপুর ও আশ পাশের গ্রাম থেকে আসা হাজার দর্শকের উপস্তিতে মনোমুগ্ধকর ফ্লাট লাইটের আলোকে একটি জমজমাট ফাইনাল টুর্নামেন্ট উপহার দেয় মাগুরা ক্রিকেট ক্লাব সৈয়দপুর।

বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্টানের অতিথিবৃন্দ।
ফাইনাল টুর্নামেন্টে সৈয়দপুর সিক্সের্সকে ২৬ রানে পরাজিত করে অগ্নি ফাইটার্স সৈয়দপুর সিজন সিক্সের চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়। মাগুরা ক্রিকেট ক্লাব সৈয়দপুর এর পক্ষথেকে অভিনন্দন জানান, বিজয়ী দলকে এবং পরাজিত দলের প্রতি আগামীদিনের জন্য শুভকামনা জানান ক্লাবের পক্ষথেকে।

পুরস্কার পেয়ে বিজয়ীরা অানন্দিত।
পুরস্কার বিতরণী অনুষ্টান ক্লাবের সভাপতি সৈয়দ আহমদ হুসেন তানিনের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল অব. সৈয়দ আলী আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের প্রতিষ্টাতা সদস্য সৈয়দ শেফুল আমিন সহ গ্রামের বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ উপস্তিত ছিলেন।
ক্লাবের পক্ষথেকে মাগুরা প্রিমিয়ারলীগ এর স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আজিজুর রহমানকে ধন্যবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি



























