সৈয়দপুরে সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) ইসলামী একাডেমীর অভিষেক সম্পন্ন
- Update Time : ০৯:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) ইসলামী একাডেমীর ২০১৮সেশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্টান ৫জানুয়ারি শুক্রবার একাডেমির কার্যালয়ে নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার সৈয়দ তৈয়ফুর অাহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নঈম অাহমদের পরিচালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্টনে পবিত্র কোরঅান তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মনজুর অাহমদ। অভিষেক অনুষ্টনের শুরুতে স্বগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। অভিষেক অনুষ্টনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির অাহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা কবি সৈয়দ অাজমল হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ খাইরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাধারণ পাঠাগার সৈয়দপুরের উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ হিলাল অাহমদ। অভিষেক অনুষ্টনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ অালী অাহমদ, সৈয়দপুর সূর্যের হাসি ক্লিনিকের সার্ভিস অফিসার অাজহার চৌধুরী, অালোকিত সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুজেল খান, একাডেমিক গ্রন্থ সম্পাদক ছাত্রনেতা মোঃ কামরুল ইসলাম সুবির, অর্থ সম্পাদক মির্জা মোস্তাকিম অাহমদ প্রমূখ। অনুষ্টনে সৈয়দ অাক্কাছ মিয়া, শামছুল অালম, সৈয়দ মিজান, সৈয়দ অাব্দুল অালী, সৈয়দ ইসহাক, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ সেবুল ইসলাম, হাফিজ সৈয়দ ফখরুল ইসলাম, মাওলানা সৈয়দ অাবিদ সরদার, সৈয়দ মোনোয়ার অাহমদ, মো. জামিল খান, সৈয়দ ছলিম অাহমদ, সৈয়দ অাদনান, সৈয়দ সুবের অাহমদ, অালী হাসান, মোঃ শোয়েব অাহমদ, সৈয়দ হাসান অাহমদ, সৈয়দ তুহিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























