০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান : ‘সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে’

  • Update Time : ০২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

এর আগে আজ সকালে কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী যাবেন। সেখানে মহানগরীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান : ‘সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে’

Update Time : ০২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮