১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিমকোর্ট বার নির্বাচন: ফের সভাপতি সম্পাদকসহ বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়

  • Update Time : ০৮:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে।

সহ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে বিএনপিপন্থীদের নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগসমর্থিত সাদা প্যানেল একটি সহসম্পাদকসহ চারটি পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ২৩৬৯ ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩১৫টি। তাদের ভোট ব্যবধান ছিল ৫৪টি। এবারের নির্বাচনে ৬ হাজার ১৫২ ভোটারের মধ্যে ৪ হাজার ৮৬৫ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট এসকে মো. মোরসেদ।

বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি ড. মো. গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্যপদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সাদা প্যানেল থেকে সহসম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি নির্বাচন পরিচালনা করেন। শুক্রবার সকালে নির্বাচনের ফল ঘোষণা করেন তিনি।

নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো সরকার ও বিএনপি-জামায়াত সমর্থিত দুটি আলাদা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া আরও পাঁচজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুপ্রিমকোর্ট বার নির্বাচন: ফের সভাপতি সম্পাদকসহ বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়

Update Time : ০৮:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮