০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ জেলা যুবদল নেতাদের সাথে জগন্নাথপুর যুবদলের মতবিনিময়
- Update Time : ০৫:৫৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জ জেলা যুবদলের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর উপজেলা যুবদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবদলের নব-নির্বাচিত সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন ও জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, আনছার মিয়া, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, রফিক আহমদ, খাইরুল ইসলাম কামালী, লাকু মিয়া, শাহিন আহমদ, বাবুল মিয়া, রিপন মিয়া, লেবু মিয়া, আনিছুর রহমান, আতিকুন নুর প্রমূখ। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে পারস্পারিক মতবিনিময় হয়।


























