০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধা

  • Update Time : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এর মুক্তির দাবীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় সংক্ষিপ্ত করা হয়। উক্ত মিছিল শহরের পুরাতন বাসস্টেন থেকে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, সাধারন সম্পাদক শাহ ফরহাদ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উক্ত বিক্ষোভ মিছিলে যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদল নেতা সেলিম মিয়া , মুমিনুল হক কাঁলারচান, আবুল কাশেম দুলু প্রমুখ।

মিছিল শেষে সভায় বক্তারা বলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরণ অবৈধ সরকারের বাকশালী প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই জাতীয়তাবাদী নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। হামলা মামলা নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধা

Update Time : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮