সুনামগঞ্জে ৩শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
- Update Time : ০৭:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সামনে ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিশিষ্ঠ সমাজ সেবক দানবীর যুক্তরাজ্যে বিএনপির উপদেষ্ঠা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মো: আব্দুল লতিফ জেপির ব্যক্তিগত উদ্যোগে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল ওয়াদুদ, প্যানেল চেয়ারম্যান মো: আব্দর রহিম, ইউপি সদস্য বাহার মিয়া, হুশিয়ার আলী, আমিনা বেগম, জেলা পেশাজীবি দলের সভাপতি কামরুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মো: আব্দুল করিম, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মুজিবুর চৌধুরী ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: ইকবাল হোসেন ও আবুল কালাম, যুবদল নেতা মো: ফারুক আহমদ, পৌর বিএনপির সদস্য মাহমুদুর রহমান, সুজন আহমদ, জয় আলী, সেজলু মিয়া ও রাকিব আলী প্রমুখ।
সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মো: আব্দুল লতিফ জেপি বলেন, আল্লাহতালা আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন আদর্শের সৈনিক হিসেবে যেকোন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
তিনি বলেন, আজ গণতন্ত্র বিপন্ন, মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার হননের মাধ্যমে বর্তমান বিনা ভোটের আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে প্রতিটি রাষ্ট্রযন্ত্রকে ধবংস করে দিয়েছে।
তিনি আরো বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য ১৯৭১ সালে এই দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে দীর্ঘ নয়মাস মরণাপণ লড়াই সংগ্রাম আর ত্রিশলাখ শহীদ এবং দু’লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীন দেশে গণতন্ত্রতো বিপন্ন হওয়ার কথা ছিলনা।
তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর বিশ্বম্ভরপুর) আসন থেকে নিজেকে বিএনপির প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলেন, আগামী নির্বাচন সুষ্টু, অবাদ ও নিরপেক্ষ এবং সকল দলের কাছে গ্রহণযোগ্য একটি তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবী জানান। অন্যতায় আগামেিত দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেকোন আন্দোলন সংগ্রামে সকল জিয়ার আদর্শের সৈনিকদের প্রস্তত থাকার আহবান জানান।



















