১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

  • Update Time : ০৫:২৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে জয়ন্ত সেন বাদী হয়ে শাল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ওইদিন উপজেলার আনন্দপুর বাজারের একটি দোকানে চা পান করছিলেন সাংবাদিক জয়ন্ত সেন। এ সময় এলাকার সুব্রত মেম্বার পেছনদিক থেকে কাঠের রোল দিয়ে সাংবাদিক জয়ন্ত সেনের মাথায় আঘাত করে। এতে জয়ন্ত সেন রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। তখন উপস্থিত লোকজন সাংবাদিক জয়ন্ত সেনকে উদ্ধার করে শাল্লা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, আমি সংবাদ শোনামাত্রই পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি এবং অভিযোগের আলোকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এদিকে, সাংবাদিক জয়ন্ত সেনের ওপর এ হামলার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে হামলাকারীর উপযুক্ত বিচারের দাবি করেছেন শাল্লা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার দুপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তারা এ দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

Update Time : ০৫:২৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭