০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সরকার বিরোধী ফেসবুকে প্রচারণায় জমিয়ত নেতা গ্রেফতার

  • Update Time : ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা মু. রশীদ আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক। পুলিশের দাবি, উপজেলা সদরের নতুন পাড়ার বাসা থেকে রোববার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে পরিবারের লোকজনের দাবি রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন খাদিমুল কোরআ মহিলা মাদরাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ জানায়, মু. রশীদ আহমদ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও প্রগতিশীল লেখক সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে উস্কানীমূলক লেখা লিখে তা নিজের আইডি থেকে পোষ্ট করে যাচ্ছেন। সর্বশেষ তিনি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা থেকে সীল মারা ব্যালট আসছে রাজশাহীতে, লিখে নিজের ফেসবুক আইডি থেকে পোষ্ট করে দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়ানোর অপেচেষ্টা করেন। জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান সোমবার জানান, মু. রশীদ আহমদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের বিষয়ট প্রক্রিয়াধীন রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে সরকার বিরোধী ফেসবুকে প্রচারণায় জমিয়ত নেতা গ্রেফতার

Update Time : ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮