১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে লক্ষাধিক টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সুনামগঞ্জ জেলার সদর থানার দিরাই পয়েন্ট হতে ১২কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উত্তম কুমার সূত্রধর (৩৪)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাচারী মালিহাটি গ্রামের মরনি রানীর বাড়ীর ভাড়াটিয়া হরিদাস সুত্রধরের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গাঁজাসহ সোমবার ভোর রাতে আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য-১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা। র্যাব সুত্র জানিয়েছে, আটককৃত উত্তম কুমার সুত্রধর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আইন শৃংখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবত অতি গোপনে অবৈধভাবে গাঁজা বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



















