০১:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে র্যাবের অভিযান, মাদকসহ আটক ২
- Update Time : ০২:২২:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলার তাহিরপুর এলাকায় অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সোমবার রাতের ওই অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২জনকে আটক করে র্যাব সদস্যরা। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সোমবার রাত আড়াইটার দিকে সুনমাগঞ্জ জেলার তাহিরপুর থানার মুকসেদপুর এলাকার বাসিন্দা মৃত টিকেন্দ্র মারাক এর বাসায় অভিযান চালিয়ে ভারতীয় আফিসার্স চয়েস সহ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা তাহিরপুর থানার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
আটকৃতরা হলো তাহিরপুর থানার মুকসেদপুর গ্রামের মৃত মাদার আলীর ছেলে চাঁন মিয়া (৪০) ও মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



















