সুনামগঞ্জে পূর্ব বিরোধে বসতভিটার গাছ কেটে নেয়ার অভিযোগ
- Update Time : ০৩:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক বসত বাড়ির গাছ কেটে নেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর প্রতিপক্ষের অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে বাদি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। জানা যায়, গত ১১জুলাই সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ১নং ওর্য়াডের অনন্তপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র আব্দুর রউফ বাদি হয়ে সুনামগঞ্জ সদর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অনন্তপুর গ্রামের মমশ্বির আলীর পুত্র তারা মিয়া (৩৫), একই ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র শাহানুর (৪৫) ও মৃত তৈয়ব আলীর পুত্র আলফাজ উদ্দিন মুন্না (৩৬) এর বিরুদ্ধে জোরপর্বক ৫হাজার টাকা মূল্যের গাছ কেটে নেয়ার অভিযোগ করা হয়। অত্যন্ত দাঙ্গাবাজ, পরধন লোভী ও সন্ত্রাসী প্রকৃতির এসব প্রতিপক্ষের লোকজন সুনামগঞ্জের ১২০জেএলস্থিত বাদে মৌজার ৪৫০নং খতিয়ানের ৪১২নং দাগের ৫১শতক আমন ও বাড়ি রকম ভূমির উপর অনধিকার প্রবেশ করে জোরপূর্বক গাছ কেটে নেয়। এসময় তাদেরকে বাঁধা দিলে বাদি ও তার পরিবাকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। জানা গেছে, বাদি আব্দুর রউফের মাতা সূর্য্যবান বিবিএসব ভূমি সরকার থেকে দলিলমূলে লিজ গ্রহনের পর বসত বাড়ি নির্মাণ করে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগাধিকার করে আসছেন। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন পুর্ববিরোধের জের ধরে সূর্য্যবান বিবির ভূমিতে রোপনকৃত হিজল ও করচ গাছসহ কয়েকটি গাছের ডাল দা ও কুড়াল দিয়ে কেটে নেয়। এতে বাঁধা দিলে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণে হত্যার ভয়ভীতি করে। এব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি নং ১৫৯৮ রুজু করা হয়েছে।



























