০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে এক যুবকের বিরুদ্ধে প্রতিবেশী তরণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবকের নাম সোহেল মিয়া (২৬)। মঙ্গলবার (২২ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সুনামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান।

সোহেল মিয়া একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে। অভিযোগের পর থেকে সোহেল পলাতক রয়েছে।

এদিকে মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই আতিকুর।

মেয়ের পরিবারের বরাত দিয়ে এসআই আতিকুর বলেন, রাতে মেয়েটি তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় সোহেল তার মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটি চিৎকার করতে চাইলে সোহেল তাকে দিয়ে হত্যার হুমকি দেয়। পরে মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে তারা তাকে থানায় নিয়ে আসে।

পরে রাতেই মেয়েটির বাড়ির লোকজন থানায় একটি মৌখিক অভিযোগ করেন বলেও জানান এসআই আতিকুর।

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসআই জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮