০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কৃষক লীগ নেতা খুন

  • Update Time : ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জে সদর উপজেলায় এক কৃষক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত জুনেদ আহমদ (৪০) ওই এলাকার আছদ্দর আলীর ছেলে।

সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, শুক্রবার রাত ২টার দিকে মাইজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক বলে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম বণিক জানিয়েছেন।

ওসি শহিদুল্লাহ বলেন, “রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জুনেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় সন্দেহভাজন মাইজবাড়ি এলাকার আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে কৃষক লীগ নেতা খুন

Update Time : ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭