০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

  • Update Time : ০৭:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়ার পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার রুবেল মিয়া (৩০), সদর উপজেলার কাপনা গ্রামের বাচ্চু মিয়া (৩৫), বাহাদুরপুর গ্রামের কামাল মিয়া (৩৫), সিলেটের মানসি নগর গ্রামের আমিন মিয়া (২৮), হেংলাকান্দি গ্রামের মিজনুর রহমান (৪৫), নোয়াগাও গ্রামের আশরাফ আলী (৩৫), হবিগঞ্জের শিবপাশা গ্রামের সুমন মিয়া (২৫), দেবিপুর গ্রামের রাসেল মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ বাজারের এনাম মিয়া (৪০), জসিম উদ্দিন (৩০) ও সাদিকুর রহমান (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতি হচ্ছে শুনে গ্রামবাসী জরুরি সেবাদানকারী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্য কামনা করে। পরে গ্রামবাসীর সহযোগিতায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাসস্থলে এসে মালামালসহ ১১ ডাকাতকে গ্রেপ্তার করে।

এসময় ডাকাতদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি সোনার চেইন, দুটি মোবাইল সেট, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি স্ক্রু-ড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

Update Time : ০৭:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮