সিলেট-২ অাসনে উন্নয়নের স্বর্ণযোগ উপহার দিতে চাই -অানোয়ারুজ্জামান চৌধুরী
- Update Time : ০৩:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুক্তরাজ্য অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-২ অাসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অানোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, অামি বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে বুকে লালন করে এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে উন্নয়নের স্বর্ণযোগ উপহার দিতে চাই। তিনি বলেন, এক সময় যে অামাকে অাপন ভাই বলে মুখে ফেলা তুলতো অাজ সেই ব্যক্তি তার ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য অামার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, ষড়যন্ত্রের জাল বুনছে। আমি এই জনপদের মানুষের ভালবাসা নিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নৌকা প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে প্র্রতিদ্বন্ধীতা করতে সকলের সহযোগিতা চাই। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড়খুরমা গ্রামে অাওয়ামীলীগ নেতা হানিফ অালী মাষ্টারের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্র্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ অালী মাষ্টারের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন অাওয়ামীলীগ নেতা শাহ অাজমল ইসলাম রাজনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা অাওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল অালী, সাংগঠনিক সম্পাদক ফারুক অাহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম ফিরোজ অালী, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি শসসাদুর রহমান রাহীন, উপজেলা আ’লীগ নেতা সমর কুমার দাস, মাহবুবুর রহমান লিলু, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক অাসিক অালী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা শাহ অালম খোকন, ফয়জুল ইসলাম জয়, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু, মাছুম অাহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির অাহমদ, যুবলীগ নেতা সাইফুল অালম, রেহান মিয়া, ছাত্রলীগ নেতা রুবেল অাহমদ, বাবলু প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, অাব্দুল করিম, মোজাব্বির, মহানগর যুবলীগ নেতা অাক্তার অাহমদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান, রুহেল খান, অামির অালী, অাজব অালী, নাছির অাহমদ, খালেদ অাহমদ, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ফাহাদ, অাসিক অালী ইন্তাজ, তাজ উদ্দীন, সোহেল মিয়া, কাওছার চৌধুরী, ওহাব অালী প্রমুখ।



























