সিলেট সামজিক ছাত্র আন্দোলনের কমিটি গঠন
- Update Time : ০৬:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সভাপতি টিপু, সম্পাদক মুন্না স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ছাত্র সংগঠন সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের ৫ম বর্ষ পূর্তি ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার রাতে সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সাংগঠনিক তৎপরতা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সরকারী ভুর্তকী বাড়ানো, সরকারী চাকুরিতে কোটা প্রথা বিলুপ্ত করা, মেডিকেল ভর্তি ফি কমানো, শিক্ষাঙ্গণে সন্ত্রাসী কর্মকা- বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা, ছাত্র সংসদ নির্বাচন চালু করাসহ সমসময়িক ছাত্র সমাজের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে এখন আলোচনা করা হয়।
সভায় বর্তমান সভাপতি কমিটি বিলুপ্ত করেন এবং সর্বসম্মতিক্রমে পুনরায় বর্তমান সভাপতি নিজাম উদ্দিন টিপু কে সভাপতি নির্বাচিত করা হয়।
মাসুদ আহমদ মুন্নাকে সাধারণ সম্পাদক, মীর মুন্নাকে সাংগঠনিক সম্পাদক ও হিলাল উদ্দিন শিপুকে সিনিয়র সহসভাপতি করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদ আলম সবুজ, আব্দুল্লাহ আল মামুন, মো. শিহাব খান, সহ-সাধারণ সম্পাদক শান্তনু চৌধুরী শান্ত, বিজয় দত্ত জয়, বোরহান উদ্দিন শুভ, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম, মো. সরওয়ার হুসেন, শামসুদ্দিন শুভ, দপ্তর সম্পাদক মো. নোমান আহমদ ফরহাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল চন্দ্র দাশ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, সহ-প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবেদ আহমদ সোহান, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইকবাল আহমদ শিমুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপুল দাস শুভ্র, সহ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ শিমুল, স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রহমান নাঈম, সহ-স্কুল বিষয়ক সম্পাদক পলাশ দেব, মহিলা বিষয়ক সম্পাদিকা আফসানা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. বদরুল ইসলাম শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক অর্ঘ্য চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানভির আহমদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তুর্য দেব।
সদস্যরা হলেন, রাজন আহমদ, মনির আহমদ, রায়হান আহমদ, রিয়াজ আহমদ, শেখ কালু, সুমন আহমদ, রিপন শেখ, মোহাম্মদ ইমন, আরদিন আহমদ নয়ন, সাব্বির আহমদ জয়।-বিজ্ঞপ্তি





























