সিলেট মহানগর ছাত্র মজলিসের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
৫ জানুয়ারি’১৭ মহানগরী মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর
উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগরী সভাপতি মোহাম্মদ
শাহীনের সভাপতিত্ত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইন কামিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠালীন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট শহর সভাপতি মাওলানা শওকত আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট জোন
তত্ত্বাবধারক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি জাকির হোসেন সাঈদ, সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহীম, সিলেট মহানগরী বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দীন, অফিস ও প্রচার সম্পাদক মাহবুব আবেদীন মোহন, পুর্ব জেলার
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও হাফেজ্জি হুজুর রহ.জোন তত্ত্বাবধায়ক আব্দুর রব, এম সি কলেজ সভাপতি লিটন আহমদ জুম্মান, স্কুল বিভাগ সভাপতি সাইফুল ইসলাম জলিল,
শাহ জালাল রহ. জোন সভাপতি মোহাম্মদ এহসান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সভাপতি ফখরুল
ইসলাম চৌধুরী, ভার্থখলা জামেয়া শাখার সেক্রেটারি হোসাইন আহমদ, নাজমুল ইসলাম খন্দকার, এমদাদুল হক ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


























