সিলেট নগরীতে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ!
- Update Time : ০৮:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার কলবাখানিতে সাড়ে ছয় বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। দুলাল (৩০) নামের ওই যুবক কলবাখানি মায়াবাড়ির বাসিন্দা। শুক্রবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ধর্ষিতার বাবা। ধর্ষিতা শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা নগরীতে পত্রিকা বিক্রি করেন। তিনি সিলেট হকার সমিতির সদস্য। ধর্ষিতা ওই শিশুর বাবা বলেন, কলবাখানিতে একটি দোকানকোঠা ভাড়া নিয়েছে দুলাল। তবে দোকানে এখনও কোনো মালামাল নেই। শুক্রবার সকালে আমার মেয়ে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ডেকে দোকানের ভেতর নিয়ে সাঁটার বন্ধ করে ধর্ষণ করে দুলাল। তিনি জানান, ধর্ষণের ঘটনায় বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এছাড়া ধর্ষিতা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেছেন। সিলেট হকার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের আলামত দেখেছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা। এ বিষয়ে নগরীর বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
























