০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে ত্রিমুখি সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপ

  • Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: রায়কে ঘিরে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকার পরও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর সিলেটের বন্দর বাজারে বিএনপি সমর্থকদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ ও  ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। এদিকে নগরীতে সশস্ত্র অবস্থানে রয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে নগরীর লালদিঘীরপার, বন্দর বাজার, রংমহল টাওয়ার, করিম উল্লাহ মার্কেট, কোর্ট পয়েন্টসহ নগরীর বিভিন্ন স্থানে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীরা আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেন এবং বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করাও হয়েছে।
এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেছেন, বৃহস্পতিবার সকাল থেকে তাকে তার কুমারপাড়ার বাসা থেকে বের হতে দিচ্ছে না আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বাসার উভয় পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এমনকি পুলিশ তার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে জানান আরিফ।

অন্যদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নগরীর রং মহল টাওয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর হকার পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট নগরীতে ত্রিমুখি সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপ

Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০১৮