সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন
- Update Time : ০৬:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
আকিরুল ইসলাম চৌধুরী জিসান সভাপতি, মোঃ মিনহাজ আহমদ সাধারণ সম্পাদক ও নূরুল হোসেন নূরুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে গত ২১ মার্চ বুধবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ সভাপতি এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আল শাকুর চৌধুরীর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি সারওয়ার চৌধুরী জীবন, সহ সভাপতি জান্নাতুল নাঈম, মির্জা মোশারফ হোসেন, এ কে এম কামরুজ্জামান মাসুম, ফরহাদ আহমদ রাজা ও এনায়েত আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুহিন আহমদ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ছালিম আসলাম, সহ সম্পাদক মাহফুজুর রহমান তালুকদার, মাইন উদ্দীন ও এ এস মিলন মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রুহেল, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ সাবেল আহমদ ও জহির উদ্দিন খান, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার নোমান, উপ-দপ্তর সম্পাদক সোহাগ ভূইয়া ও আব্দুূল আহাদ কামাল, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, উপ-অর্থ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মুস্তাকিন আহমেদ, উপ-প্রচার সম্পাদক মো রিপন আহমদ, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম এপলু, উপ-ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন সৌরভ, তথ্য ও গবেষণা সম্পাদক জাকারিয়া ইমরান, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আহমেদ মোতালিব, আইন বিষয়ক সম্পাদক এডঃ মোবারক হোসেন, উপ-আইন বিষয়ক সম্পাদক আল আমিন জুবেদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, উপ-মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা খানম রুমী, সাংস্কৃতিক সম্পাদক বাবলু আহমদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম রিপন, সাহিত্য বিষয়ক সম্পাদক এস পি সেবু, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান শিপু, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের নোমান, সিনিয়র সদস্য- এম আব্দুস সোবহান, আহমদ আল শাকুর চৌধুরী, মোঃ রুবেল খান, ফয়সল আহমদ, সাজেদুল হক চৌধুরী, কার্যকরী সদস্য সাইফুর রহমান সাহান, সাফওয়ান আহমদ, রায়হান আহমদ রেহান, মোঃ শাহজাহান, নাছির আহমদ জাবেদ ও আফজাল আহমদ। বিজ্ঞপ্তি



























