০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে নারীসহ চেক জালিয়াত চক্রের ২ সদস্য আটক

  • Update Time : ০২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: সিলেট সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে এক নারীসহ চেক জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন সিলেট সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ব্যাংক কর্মকর্তারা।
সোমবার (২২ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে জালিয়াত চক্রের সদস্যদের বিস্তারিত জানানো হয়।
আটকৃতরা হচ্ছেন- ঢাকা জেলার খিলগাঁও থানার নাগদাড় পাড়া গ্রামের মো. আশরাফ উদ্দিনের ছেলে মো. দাঊদ ইব্রাহীম (২৮) ও ঢাকা সিটি কর্পোরেশনের লালবাগ এলাকার মৃত ফারুক দেওয়ানের মেয়ে জোহরা বেগম।।
সংবাদ সম্মেলনে জানানো হয়- রোববার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখায় সঞ্চয়ী হিসাব নং-৩৪১১৪৮৪৯ এ ৪২১৪৩৫৮ চেক নাম্বারে ৯ লাখ টাকা উত্তোলনের জন্য আসেন ঐ মহিলা।
শাখার সহকারি ব্যবস্থাপক মো. এমরান উল্যাহ কক্ষে গেলে চেক বাহককে কিছু জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন আচরণে সন্দেহ হয়। শাখায় কর্মরত অন্যান্য কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধানের জন্য বললে দেখা যায় অ্যাকাউন্টটি যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুস সোবহান ও মুসলিমা বেগমের যৌথ হিসাব। এ অ্যাকাউন্টি খুলেছিলেন তারা ২০০৪ সালে।
এদিকে, ঐ অ্যাকাউন্টের নামীয় ১০ লাখ টাকার একটি চেক গত ১৮ মে জিন্দাবাজারে অবস্থিত মহারানী জুয়েলার্সে হস্তান্তর করে প্রতারক চক্র। এ নিয়ে মহারানী জুয়েলার্সের মালিক বাদি হয়ে কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার সহকারি ব্যবস্থাপক বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে নারীসহ চেক জালিয়াত চক্রের ২ সদস্য আটক

Update Time : ০২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭