সিলেটে সাজেদুল ইসলাম চৌধুরীকে কাইস্তরাইল ব্রীজে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে
- Update Time : ০১:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সাজেদুল ইসলাম চৌধুরীকে দক্ষিণ সুরমার কাইস্তরাইল ব্রীজে মানসিক ভারসাম্যহীন অবস্থায় গভির রাতে পাওয়া গেছে।
সিলেট শহরতলীর গোপশহর গ্রামের বাসিন্দা সাজেদুল ইসলাম (৩০) গত ৯ জুলাই’১৮ সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে নগরীর উপশহরস্থ রোজভিউ কমপ্লেক্সের সামন থেকে নিখোঁজ হন।
মানসিক ভারসাম্যহীন অবস্থায় সাজেদুল ইসলাম চৌধুরীকে দক্ষিণ সুরমার কাইস্তরাইল ব্রীজে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২ টায় বরইকান্দির একজন সি এন জি ড্রাইভার তাকে পেয়ে চিনে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার আরেকজন সি এন জি চালকের মাধ্যমে সাজেদের পরিবারের সাথে যোগাযোগ করেন। নিখোঁজের ১০দিন পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় গভির রাতে পাওয়া সাজেদুল ইসলাম চৌধুরী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। সাজেদুল ইসলাম চৌধুরীর পরিবারের পক্ষথেকে জানান, সাজেদুল ইসলাম চৌধুরী কাউকে চিনছেন না এবং ঠিকমত কথাও বলতেও পারছেন না। তিনি লিখে তার শারিরিক সমস্যার কথা ডাক্তারদের কাছে জানিয়েছেন।



























