সিলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
- Update Time : ০৬:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে সিলেটে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা হয়।
এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু, জাবেদ সিরাজসহ আরো অনেকে।
পরে সিলেট জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে। এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। বিজ্ঞপ্তি



























