১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ধানের শীষে সমর্থনে জমিয়তের গণসংযোগ

  • Update Time : ০৭:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

২০দলীয় জোট মনোনীত পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে অাজ রোববার (২২ জুলাই) সিলেট নগরীতে ব্যাপক গণসংযোগ করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা।

মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ মার্কার ভোট চেয়ে জনসাধারণের কাছে জমিয়ত নেতৃবৃন্দ গণসংযোগ করেন। বাদ আছর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের সামনে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসিমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা মুখতার আহমদ, সাবেক প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান, যুক্তরাজ্য যুবদল নেতা আলহাজ্ব শাইখ গয়াছ উদ্দিন, মহানগর জমিয়ত নেতা হাফিজ কবির আহমদ, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, প্রচার সম্পাদক মাহদি হাসান মিনহাজ, যুব নেতা আবু সুফিয়ান, সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, কে.এম তাহমিদ হাসান, তোফায়েল আহমদ সোবহানী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, ২০ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে সকল অত্যাচার নির্যাতনের জবাব দিতে হবে। ধানের শীষের গণজোয়ার দেখে সরকারের পুলিশ বাহিনী ২০ দলীয় জোটের সমর্থকদের হুমকি ধমকি দিচ্ছে। তা অত্যান্ত দুঃখজনক। নগরবাসী তাদের সদ্য সাবেক এই প্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীকে ভোট দিয়ে আবারও বিজয় করবেন-ইনশাআল্লাহ। বক্তারা আরিফুল হক চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ধানের শীষে সমর্থনে জমিয়তের গণসংযোগ

Update Time : ০৭:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮