সিলেটে ধানের শীষের প্রার্থী অারিফুল হক চৌধুরীর সমর্থনে জগন্নাথপুর বিএনপির গণসংযোগ ও প্রচারণা
- Update Time : ১১:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু করে কাজলশাহ, লামাবাজার হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয় গণসংযোগ ও প্রচারণা। সুনামগঞ্জের জগন্নাথপুর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ দিনব্যাপী নগরীর বিভিন্ন পাড়া মহল্লাহয় বাসায় বাসায় গণসংযোগ করেন।
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যােগে এ গণসংযোগ ও প্রচারণার অায়োজন করা হয়। গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম.এ মুকিত, যুগ্ম সম্পাদক এডভোকেট জামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবাহান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী আহমদ দুলা, সাধারন সম্পাদক মো: রাহিন, পাটলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শিপন মিয়া, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি নেতা টিটু মিয়া, নিজাম উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজান কোরেশী, যুগ্ম সম্পাদক সৈয়দ মিজান, যুবদল নেতা আব্দুল করিম, তৌহিদ, আঃ সালাম, রুমেল আহমদ, পাটলি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রাসেল বক্স, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ মোহাদ্দিস, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, আমির হুসেন, শামছুল ইসলাম জাবির, আবিদ মল্লিক, জুনেদ আহমদ, উপজেলা যুবদল নেতা জাকির হুসেন, রুহেল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা মামুন, সাঞ্জব আলী, নুর মোহাম্মদ, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ শিপন, সাহেল জিম্মাদার সহ বিএনপি, যু্বদলের ও ছাত্রলের নেতৃবৃন্দ গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।



























