০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দক্ষিণ সুরমায় দরজা বন্ধ করে ভোট, ৩ যুবক আটক

  • Update Time : ০৩:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের দরজা বন্ধ করে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই বুথ থেকে তিন যুবককে করে পুলিশে দেয়া হয়।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সকাল পৌনে ১১টার দিকে কয়েকজন যুবক কেন্দ্রের তিন তলার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে জাল ভোট দেয়া শুরু করে।

এসময় প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যরা বুথে ঢুকে তিন যুবককে আটক করেন।

প্রিজাইডিং কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে দক্ষিণ সুরমায় দরজা বন্ধ করে ভোট, ৩ যুবক আটক

Update Time : ০৩:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮