১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ

  • Update Time : ০২:১৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর লামাবাজারে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মদন মোহন কলেজের পাশে ডাস্টবিনে এই নবজাতকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে মদন মোহন কলেজেরে সামনে রাখা প্লাস্টিকের ডাস্টবিনে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সেখানে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করেছে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা রাতের আধারে ওই নবজাতকের লাশটি ময়লার ডিপোতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ

Update Time : ০২:১৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮