সিলেটে জিন্দাবাজারস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলা, ভাংচুর
- Update Time : ০৫:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জিন্দাবাজরস্থ ভোজন বাড়ী রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর চালিয়েছে র্দুবৃত্তরা। রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের একটি মিছিলে ভোজনবাড়ী রেস্টুরেন্ট থেকে ইটপাটকেল নিক্ষেপের জের ধরে এ হামলা চালিয়েছে মিছিলে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অপর একটি সুত্র জানিয়েছে- লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ সিলেটে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ। লন্ডনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী ঐ বিএনপি নেতা ভোজন বাড়ি রেস্টুরেন্টের পরিচালক। এমন ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ কোন কারণ ছাড়াই রেস্টুরেন্টে হামলা চালিয়েছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
সিলেট বন্দর বাজার ফাঁড়ির এস আই নজরুল ইসলাম জানান, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের একটি মিছিল থেকে ভোজনবাড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





























