সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষে নিহত ১ অাহত ৫
- Update Time : ০১:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের দুটি গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১ জন নিহত এবং ৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুনরায় নির্বাচিত হওয়ায় শনিবার রাত ৯টায় আরিফের বাসার সামনে বিজয় মিছিল নিয়ে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। তারা মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসার সামনে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা কিছু যুবকের হামলায় গুরুতর আহত হন ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ ৫ জন। ছাত্রদল নেতা এখলাছুর রহমান মুন্না গ্রুপের সদস্য রাজু হাসপাতালে নেয়ার পর মারা যান।
হামলাকারীরা স্টাম্প, দা সহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে এবং তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ঘটনার সময় আরিফ বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আহতদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, কুমারপাড়ায় ঝামেলার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























