০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চলছে ভোট গণনা, অপেক্ষায় প্রার্থীরা

  • Update Time : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। কে পরতে যাচ্ছেন বিজয়ের মালা তা জানার অপেক্ষার প্রহর গুণছেন প্রার্থী ও ভোটাররা।  ভোট কেন্দ্রে চলছে ভোট গণনা, আর বাইরে উৎসুক ভোটাররা ফলাফলের শোনার অপেক্ষায় ভীড় জমাচ্ছেন।

প্রতিটি কেন্দ্রের বাইরে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী এবং তাদের সমর্থকেরা অধীর আগ্রহ আর উৎকণ্ঠায় অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। বিজয়ের মালা নাকি পরাজয় মেনে নিতে হবে এমন চিন্তায় স্থির হতে পারছেন না তারা।তবে প্রত্যেক প্রার্থীই তাদের জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, আর ঘণ্টাখানেক পর থেকেই ভোটের ফলাফল, বিশেষ করে কাউন্সিলদের ফলাফল ঘোষণা করার শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে কেন্দ্র থেকে কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করা হবে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১৩৪টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, কেন্দ্র দখল,এজেন্টদের বের করে দেওয়া, মারামারি এরকম অভিযোগ বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা এমন করেছেন। সকাল থেকে শান্ত, সুন্দর পরিবশে ভোটগ্রহণ শুরু হলেও আস্তে আস্তে বিশৃংখলা ও উত্তেজনা বাড়তে থাকে।

সর্বমোট ১৯৬ প্রার্থীর মধ্যে একজন মেয়রপ্রার্থী এবং ২০নং ওয়ার্ড ছাড়া বাকী ২৬টি ওয়ার্ড থেকে নির্বাচিত হবেন ২৬জন কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসন থেকে আরো নয় জন মহিলা কাউন্সিলর। কেন্দ্রের ভিতরে ভিতরে চলছে ভোট গণনা আর বাইরে অপেক্ষায় ১৯৪ প্রার্থী। আর কিচ্ছুক্ষণ পরে জানা যাবে কোন ৩৬জন প্রার্থী শেষ হাসি হাসবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে চলছে ভোট গণনা, অপেক্ষায় প্রার্থীরা

Update Time : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮