০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন বৃহস্পতিবার

  • Update Time : ০৭:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, খেলাফত মজলিসের আমীর, বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক। সম্মেলনে সভাপতিত্ব করবেন দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।সম্মেলন উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও মাদ্রাসাসমূহে ব্যাপকভাবে দাওয়াত পৌছানো হয়েছে।

সম্মেলনের সর্বস্তরের উলামা-মাশায়েখকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়েখ ইমামুদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ ও সদস্য সচিব কে.এম আব্দুল্লাহ আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন বৃহস্পতিবার

Update Time : ০৭:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭