০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আরিফের জয় ‌‘দুর্ভাগ্য’: বিএনপি নেতা

  • Update Time : ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফের জয়কে দুর্ভাগ্যের হিসেবে দেখছেন দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তার মতে, ‘এটা দুর্ভাগ্য।’

মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনে বিএনপির আয়-ব্যয়ের হিসেব জমা দিতে যান খোকন। এরপর তিনি আগের দিন তিন সিটির নির্বাচনের ভোট নিয়ে কথা বলেন। তার দাবি, ভোট ‘সুষ্ঠু’ হলে তিন লাখ ২১ হাজার ৭৩২ ভোটারের এই নগরীতে দুই থেকে তিন লাখ ভোটে জিতত বিএনপি।

ভোটে রাজশাহী, বরিশালে বড় ব্যবধানে হেরে গেলেও সিলেটে অনেকটা অভবনীয় জয় পায় বিএনপি। যদিও অন্য দুই মহানগরের মতো এখানেও দিনভর কেন্দ্র দখল, সিল মারা, এমনকি আগের রাতে ভোট দেয়ার অভিযোগও আনেন ধনের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

দুপুর একটায় ভোট স্থগিত রাখা এবং বিকাল চারটায় ভোটের ফল আগাম প্রত্যাখ্যান করা আরিফুল তার জয় নিশ্চিত জেনে অবশ্য অনিয়মের অভিযোগ আর তুলছেন না। বরং আজ তিনি বলেছেন, ‘সিলেটে শত বাধা উপেক্ষা করে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে।’

তবে খোকন বলেন, ‘সিলেটে নির্বাচন, সেখানেও নিয়ে গেছে। সারাদিন পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। তার পরও দুর্ভাগ্যক্রমে  সেখানে (সিলেটে) বিএনপি জিতে গেছে আমি বলব।’

এই দুর্ভাগ্য বিএনপির না সরকারের সাংবাদিকের এমন প্রশ্নে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা জনগণের দুর্ভাগ্য।’

ব্যাখ্যা জানতে চাইলে জবাব আসে, ‘সন্ত্রাস, কারচুপি, আগের দিন রাতে …ব্যালট পেপার নিয়ে নেবে, সিল মারবে এবং সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যলট বাক্সে ঢুকিয়ে রাখবে। এটা কি নির্বাচন হলো?’

এত কিছু হলে বিএনপি কীভাবে জিতল, এই প্রশ্নে খোকন বলেন, ‘সিলেটে সুষ্ঠ ভোট হলে দুই থেকে তিন লাখ ভোটের ব্যবধানে আমরা জিততাম। তিন থেকে চার হাজার ভোটে জিততাম না। তারা হয়তো এসটিমেন্ট (মুল্যায়ন) করতে পারেনি যে জনগণ এত ভোট দিয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে আরিফের জয় ‌‘দুর্ভাগ্য’: বিএনপি নেতা

Update Time : ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮