০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের লালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : আহত ৪০
- Update Time : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ও সাত মাইলের মধ্যবর্তী স্থানে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন-দক্ষিণ সুরমার খাজাখালু গ্রামের মাহবুবুর রহমান(২৫) এবং জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার চাতড়ি গ্রামের কাজল পাত্র(৪৫)।
দক্ষিণ সুরমা থানার এস আই রিপন জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা ছিল গুরুতর। তাদের কেউ হয়তো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।


























