০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আরিফ
- Update Time : ০১:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বিকাল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের ১৩৪ট কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরুর পর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বেশকটি কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ নিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
রবিবার দুপুর ১টার দিকে তিনি সেখানে যান। তার সাথে বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাচনের প্রধান এজেন্ট ডা. শাহরিয়ার হোসেনসহ নেতাকর্মীরা রয়েছেন।



























