০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রী নিহত
- Update Time : ১১:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রিমা আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমা আক্তার (২০) পৌর সদরের ঘোষগাঁও (খালপাড়) গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নোমান উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে অসুস্থ বোনকে মেডিকেলে দেখতে যাওয়ার জন্য চাচাতো ভাইয়ের মোটরসাইকেলযোগে রওনা হন।
এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিমার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।


























