সিলেটের গহরপুর জামেয়ার মাহফিলে আল হাসানাহ রক্তদান সোসাইটির ক্যাম্প অনুষ্টিত
- Update Time : ০৯:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল হাসানাহ রক্তদান সোসাইটি কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্টিত। “মানবতার টানে, ভয় নেই রক্তদানে” স্লোগান কে সামনে রেখে দেশ ব্যাপী মানব সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে ঘটিত আল হাসানাহ রক্তদান সোসাইটি’ কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এর কার্যক্রম ১৮ জানুয়ারি বৃহস্পতিবার জামিয়া গহরপুর সিলেটের মহা সম্মেলনে বিকেল ৪ ঘটিকার সময় শুরু হয়েছে। সোসাইটি’র চেয়ারম্যান মাওঃ জাকারিয়া জাকির সভাপতিত্বে ও হাফিজ ইমাদ বিন রফিকের সঞ্চালনায় ক্যাম্প উদ্বোধন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি, জামিয়া গহরপুরে মহা পরিচালক হাফিজ মাওঃ মুসলেহ উদ্দিন রাজু সাহেব। মোনাজাত করেন জামিয়া গহরপুরে সিনিয়র মুহাদ্দিস মাওঃ আব্দুল কাইয়ূম হাজিপুরি। উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আতিকুর রহমান।সোসাইটির উপদেষ্টা মুফতি এনামুল হক ফুজায়েল, জামিয়া গহরপুরের সাবেক উস্তাদ, সোসাইটির উপদেষ্টা মুফতি ইশফাক সাফে, সোসাইটির দায়িত্বশীলবৃন্দ যথাক্রমে, হাফিজ মাসুদ কামালী, হাফিজ মুখলিস, মুহাম্মাদ সাইম উদ্দিন, মুহাম্মদ আতিকুর রহমান, হাঃ মুর্শেদ, মাওঃ মুমিনুল হক, রুমন আহমদ, বুরহান উদ্দিন, নাসির আহমদ, শাহিন আহমদ, খিদমাহ ব্লাড ব্যংক বাহুবল শাখার পরিচালক মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ।
এছাড়া রাত এসে ক্যাম্প পরিদর্শন করেছেন আল খলীল কোরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারি, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ হিলাল আহমদ সিলেটী, জামেয়া সৈয়দিয়া খিজিরিয়া মহিলা মাদ্রাসার পরিচালক, সোসাইটি’র উপদেষ্টা পীরজাদা শাহ সৈয়দ জুবায়ের আহমদ, খ্যাতিমান আবৃত্তিকার কবি মীম সুফিয়ান, কলরবের সিনিয়র শিল্পী আহমেদ আব্দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য যে ক্যাম্পে মোট ১৭৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।




























