০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের কাঁকন বিবির চিকিৎসার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : ০৩:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা কাঁকন বিবি বীরপ্রতিকের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিয়মিতভাবে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খোঁজ রাখছেন এই সংগ্রামী নারীর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন নারী যোদ্ধা কাঁকন বিবির চিকিৎসা সেবার কোন ত্রুটি করা হচ্ছে না। মেডিকেল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন। এমনটি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

বদর উদ্দিন আহমদ কামরান বলেন- জাতির শ্রেষ্ঠসন্তান কাঁকন বিবি রণাঙ্গণের এই নারী যোদ্ধার পাশে সরকার এবং আওয়ামী লীগ অতীতেও ছিল, এখনও আছে। তাঁর উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়-দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছেন। আরোও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তারও ব্যবস্থা করবেন হাসপাতাল কর্তৃপক্ষ। কাঁকন বিবির চিকিৎসার জন্য কোন সহায়তার প্রয়োজন নেই। হাসপাতালেই সব রয়েছে।

কাঁকন বিবির শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। তিনি কথা বলতে পারছেন। চিকিৎসরা জানিয়েছেন তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠবেন।

ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ কাঁকন বিবি চিকিৎসাধীন থাকা ১০ নং ওয়ার্ডের ৮ নং কেবিনে একটি শীতাতপ যন্ত্র স্থাপন করে দিয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থায় এসি’র প্রয়োজন নেই বলে জানিয়েছেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

গতকাল সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

অসুস্থ মুক্তিযোদ্ধা কাঁকন বিবি মেডিকেলের ১০নং ওয়ার্ডের ৮নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এসময় সাবেক মেয়র কামরান অসুস্থ এই নারী মুক্তিযোদ্ধার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, সহকারি পরিচালক দেবপ্রদ রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মঞ্জুর মোর্শেদ আমীন, ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ছিলেন ইন্টার্ন মেডিকেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিক, সাধারণ সম্পাদক ডা. জোবায়ের, ডা রনি, ডা. আফজাল,  সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. আব্দুল খালিক, মো. মনাফ খাঁন, সহকারি কমান্ডার মো. নজমুল হোসেন, দীপঙ্কর চক্রবর্তী, মো. সিরাজ চুনু, সাজ্জাদুর রহমান প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটের কাঁকন বিবির চিকিৎসার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৩:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭