০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপি’র বিক্ষোভ

  • Update Time : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

গত ৩০ জুলাই অনুষ্টিত সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্লজ্জ ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (০২ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশনে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে পৌঁছার পর পুলিশি বাধাঁর মুখে থেমে যায়। সেখানেই প্রতিবাদ সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, মো: ফারুক আহমদ, আনিছুল হক, আনছার উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আমিনুর রশিদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: রায়হান উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩০ জুলাই অনুষ্টিত তিন সিটি নির্বাচনে বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনারের অধীনে নির্লজ্জভাবে ভোট ডাকাতির নির্বাচন সম্পন্ন করেছে। তাই এ অবৈধ সরকারের অধীনে বিএনপি আগামীতে কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জালিম সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে কারাগার থেকে মুক্ত করেই নির্বাচনে যাবো। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিটি নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপি’র বিক্ষোভ

Update Time : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮