সিগারেট না দেয়ায় ছেলের কোদালের আঘাতে বাবা খুন!
- Update Time : ০৯:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিগারেট না দেয়ায় ছেলের কোদালের আঘাতে বাবা খুন।
মৌলভীবাজারে সিগারেট না দেয়ায় কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে হত্যা করেছে তারই ছেলে। রোববার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে আক্তার মিয়া বাড়িতে তার বাবা বসই মিয়ার কাছে সিগারেট চান। সিগারেট না দেয়ায় আক্তার মিয়া কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন বসই মিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলে আক্তার মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখলাই মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



























