সারাদেশে চলবে এক সাপ্তাহ বৃষ্টি
- Update Time : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। প্রতিদিনই বজ্রাঘাতে মারা যাচ্ছে মানুষ। এই বৃষ্টি আরও ছয় থেকে সাত দিন থাকবে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাসসকে জানান, আগামী ছয় থেকে সাত দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেইসঙ্গে দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাবে।
আবুল কালাম জানান, ঝড় ও বৃষ্টির সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে আবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায়সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরের ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।





























