১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি

  • Update Time : ০৭:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের লক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান।

জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরণসভা পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ জানান।

এদিকে, পৃথকভাবে আ.লীগের ডন বলয়ের নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনাসভা ও সামাদ আজাদের গ্রামের বাড়ি ভূরাখালিতে সামাদ পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনাসভা ও শিরণি বিতরণ করা হবে বলে উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান জানান।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি

Update Time : ০৭:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮