সাংবাদিক আজিজুল ইসলামের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শোক
- Update Time : ০৮:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আজিজুল ইসলাম চৌধুরীর অকাল মৃত্যুতে সাংবাদিক ও আইনজীবি মহলে শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে-সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, কলি বেগম, আফজাল মিয়া, সাদিকুর রাহমান প্রমূখ। এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) হাজি সোহেল অাহমদ খান টুনু, ব্যবসায়ী সুমন মিয়া, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য। বিবৃতিদাতারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করেন।



























