সরকারের অযোগ্যতার কারণে শিশু-কিশোরদেরকে রাস্তায় নামতে হয়েছে- মাওলানা ইসহাক
- Update Time : ০৬:১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, ছোটছোট শিশু-কিশোররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের আইনকানুনের কত অধঃপতন হয়েছে। সরকারের অযোগ্যতার কারণে এই শিশু-কিশোরদেরকে রাস্তায় নামতে হয়েছে। এই অনির্বাচিত সরকার দেশের প্রতিটি সেক্টরকে ভঙ্গুর করে দিয়েছে। পুরো প্রশাসন যেন সরকারী দলের গোলাম হিসেবে কাজ করছে। দেশে বিচারহীনতা মহামারী রূপ নিয়েছে। দূর্নীতি ও ঘুষ বাণিজ্য গোটা প্রশাসনকে দেউলিয়া করে ফেলেছে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকারের হাতে কেহ নিরাপদ নয়। ঘর থেকে বের হলে নিরাপদে ঘরে ফেরার সুযোগটাও তারা অবশিষ্ট রাখেনি। এজন্য নতুন প্রজন্মের শিশু-কিশোরদেরকেও আজ রাস্তায় নামতে হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে শুধু কিছু টাকা দিয়েই দায়িত্ব শেষ নয়। অবশ্যই এই হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে যেন এরকম ঘটনা আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য উপযুক্ত আইন ও শাস্তি নিশ্চিত করতে হবে। ৩ আগস্ট শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত ২দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালার ২য় দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্ব ও সেক্রেটারি জেনারেল এইচএম খালেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত ২দিনব্যাপী কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আজীজুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, বিশিষ্ট লেখক ও গবেষক কবি মুসা আল হাফিজ, এবিএম সিরাজুল মামুন, মুফতি ওযায়ের আমীন। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মনির হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী ও রংপুর জোন তত্ত্বাবধায়ক মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ রমজান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার প্রমুখ।




























