সম্ভাবনাময় ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে- ছাত্র মজলিস
- Update Time : ১০:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ বলেছেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখিন। সমাজ, শিক্ষাঙ্গন ও রাষ্ট্রের চলমান পরিস্থিতি উত্তরণের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। বর্তমানে আমাদের ছাত্র সমাজ কুরআন ভিত্তিক জ্ঞান অর্জনে মনোনিবেশ না থাকার কারণে আজ আমাদের যুব সমাজ সন্ত্রাস, ইয়াবা, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে দিন দিন জড়িয়ে পড়ছে। সম্ভাবনাময় ছাত্র সমাজ, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং প্রজন্ম থেকে প্রজন্ম প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারে সে জন্য মহান স্বাধীনতা গুরুত্ব ও তাৎপর্য কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে রাজনগর চৌধুরী বাজার হলরুমে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রাজনগর উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাবেক মৌলভীবাজার শহর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি আহমদ শামছুদ্দিন, শহর সেক্রেটারি মাহফুজুল হক তালুকদার, সাবেক শহর বায়তুলমাল সম্পাদক হাফেজ মুহাম্মদ আশিকুর রহমান ও সাবেক জেলা সেক্রেটারি মুফতি ইব্রাহিম খলিল, সাবেক রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, খেলাফত মজলিস রাজনগর শাখা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এবাদুল হক তালুকদার, ছাত্র মজলিস রাজনগর প্রচার সম্পাদক- আকমল হোসাইন, আহসান উদ্দিন গিলমান, জসিম উদ্দিন, ইসমাইল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি




























